পাংশা পৌরসভার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পৌরবাসী
প্রথম শ্রেণির পৌরসভা হলেও সীমাহীন নাগরিক দুর্ভোগ রাজবাড়ীর পাংশা পৌরবাসীর। পৌরসভার অধিকাংশ সড়কই দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কগুলোতে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

