কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ
কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় পরপর কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।


