টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রীকে ধরে থানায় দিলেন ছাত্রদল নেত্রীরা
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেত্রীরা। রোববার (২২ নভেম্বর) রাতে টঙ্গীর সেনাকল্যাণ এলাকা থেকে তাঁকে আটক করে পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।


