কালিয়াকৈরের ২০০ বছরের জমিদার বাড়িতে ৫ হাজার স্মৃতি, অবহেলায় হারাচ্ছে ইতিহাসের গুপ্তধন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক শ্রীফলতলী জমিদার বাড়ি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে, কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ডের কাছেই এই বাড়ি।

