খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত
চট্টগ্রাম নগরীতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।



