মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই দিনে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করার দাবিও করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।


