পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে ১৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, প্রথম অভিযানে পাঁচজন এবং দ্বিতীয় অভিযানে ১০ জন নিহত হন।



