পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত ইরানের, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান। দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
