ইনকিলাবের হরিরামপুর সংবাদদাতা জ.ই আকাশের পিতার ইন্তেকাল
দৈনিক ইনকিলাবের হরিরামপুর উপজেলা সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে হরিরামপুরে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



