কাজ হারানোর আশঙ্কায় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কাজ হারানোর ভয়ে অনেক সময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি। সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় এমন অনেক কাজেও রাজি হয়েছেন, যেগুলোতে অভিনয় করতে ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন না।
