জলবায়ু তহবিলে বাংলাদেশের জন্য বড় সুখবর, মিলছে ৬০ মিলিয়ন ডলার
বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদানের পরিমাণ কমে আসার মধ্যেও বাংলাদেশের জন্য বড় সুখবর নিয়ে এসেছে কপ-৩১ জলবায়ু সম্মেলন। সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু মোকাবিলায় প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ।



