ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে
নব্বইয়ের দশক থেকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়াল থেকে বেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণীয় পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।


