টেকনাফে নাশকতার প্রস্তুতি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক ২
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা হাতে তৈরি বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

