মীরসরাইয়ে বাসে তল্লাশি, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


