স্যান্ডপেপার কাণ্ড: কামিন্সকে সরালে সরে দাঁড়াবেন হ্যাজেলউডও
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। একই সঙ্গে টেস্ট অধিনায়কত্ব থেকে প্যাট কামিন্সকে সরিয়ে দেওয়া হলে নিজেও টেস্ট দল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।


