নিউজিল্যান্ডে সেঞ্চুরির রহস্য ফাঁস করলেন রাহুল
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে ১৩৬ রান করে সাইদ আনোয়ারের পর দ্বিতীয় এশীয় ওপেনার হিসেবে চার ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশেই টেস্ট শতকের কীর্তি গড়েছেন তিনি।



