সেন্টমার্টিনে আটকে পড়া ৪৫০ পর্যটক ট্রলারে ফিরলেন টেকনাফে
বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া প্রায় ৪৫০ পর্যটক অবশেষে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। কয়েক দিন ধরে দ্বীপে আটকে থাকার পর শনিবার (২১ নভেম্বর) বিকল্প নৌযানে তাঁদের ফিরিয়ে আনা হয়।



