সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি নাগরিক কমিটির
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি যথাযথ রক্ষণাবেক্ষণ ও অবহেলায় ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, রাতের বেলা ভবনটি মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাখানায় পরিণত হয়।



