বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এর জেরে কিছু বহিরাগত ব্যক্তি কার্যালয়ে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন…

