ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফকিরহাটে ভারী বৃষ্টি, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন জেলে, দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে ভিজে নাজেহাল ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা।


