ফটিকছড়িতে দুপুরে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বিকেলে গ্রেপ্তার ৩
চট্টগ্রামের ফটিকছড়িতে থানা ঘেরাওয়ের আলটিমেটাম, দুই ছাত্রলীগ নেতার গ্রেপ্তার এবং একের পর এক উত্তেজনাকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্য দিবালোকে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।


