ফিলিস্তিনপন্থী মার্কিন সমাজহিতৈষীকে শর্তসাপেক্ষ জামিন দিল স্পেনের আদালত
ফিলিস্তিনের পক্ষে সক্রিয় মার্কিন সমাজহিতৈষী ও দাতা জেমস ‘ফার্গি’ চেম্বার্সকে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে স্পেনের একটি আদালত। হামাসকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের মুখে গত জুলাই থেকে কারাগারে আটক ছিলেন তিনি।



