‘৫ লাখ টাকা’ না পেয়ে ২ যুবককে ছাত্রলীগ বানিয়ে মারধর ও পুলিশে দেওয়ার অভিযোগ
বরগুনার আমতলীতে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে দুই ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে। পরে তাঁদের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী আখ্যা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।



