রিয়াদে আবারও হুতি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল সউদী জোট
সউদী আরবের রাজধানী রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সউদী নেতৃত্বাধীন জোটের বাহিনী একাধিক হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। রাজধানীর বাণিজ্যিক এলাকায় একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার এক দিন পর দ্বিতীয় রাতের মতো হামলার মুখে পড়ল দেশটি।



