আইসিজের রায় দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে মিয়ানমারের প্রতি ইইউর আহ্বান
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের সর্বোচ্চ আদালত—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।



