বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বলছে ভারত
বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি নয়াদিল্লি। তবে দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ভারত।


