মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা
ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। অপহরণকারীদের দাবির মুখে মোট ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।



