দলত্যাগ করলেন গোপালগঞ্জের জামায়াত নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেন আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কোটালীপাড়ার ধারাবাশাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।



