ঢাকার ডেমরা থেকে রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকা থেকে খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় রামগড় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

