ইসির তালিকা প্রকাশ: ভোলায় ৪ ধাপে ৫৮ ইউনিয়ন ভোট
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের ভোটের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত নির্বাচন কমিশনের জেলাভিত্তিক তালিকা অনুযায়ী, ভোলা জেলার সাতটি উপজেলার ৫৮ টি ইউনিয়ন পরিষদে চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


