মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
যুক্তিবাদী ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বাংলা ও ইংরেজি ভাষায় দুই পর্বে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে অংশ নেয় ৬০০ শিক্ষার্থী।


