কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু
‘সেবার ব্রতে চাকরি’—এই অঙ্গীকারকে সামনে রেখে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।



