সাভারে ককটেল নিক্ষেপের অভিযোগে যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে
ঢাকার সাভারে ফুটওভারব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় শাহিন (৪০) নামে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। পরে গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।


