সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, পরিস্থিতি শান্ত
আজ বৃহস্পতিবার সকাল থেকে সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন।


