ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান ক্ষতির আশংকা
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় মাঠের পাকা ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটেছে।



