বিপ্লবের পরও কারও মানসিকতায় পরিবর্তন হলো না: বিচারপতি আব্দুর রহমান
বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, ‘এত বড় একটা বিপ্লব হয়ে গেল, কিন্তু কারও মানসিকতায় বিন্দুমাত্র পরিবর্তন হলো না। না আদালতের, না অ্যাটর্নি জেনারেল অফিসের।’ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।


