বাঘাইছড়িতে ৪ লাখ টাকার সেগুন কাঠ জব্দ, বিজিবির অভিযান
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ৯২.৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।



