নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের দাবি সঠিক নয়
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। শহরের বলাকা ক্লিনিক থেকে জন্ম নেওয়া যমজ শিশুর একটি শিশু হারিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।



