শেরপুরে সফল নারী উদ্যোক্তা আজেদা বেগম
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে দারিদ্র্য যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত শেরপুরের নারী উদ্যোক্তা আজেদা বেগম। একসময় অভাব-অনটনে দিন কাটলেও মাত্র একটি গরু দিয়ে খামার শুরু করে আজ তিনি ১৪টি দেশি-বিদেশি গরুর মালিক।



