হরমুজে মাইন বিস্ফোরণে ৫টি তেল ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে সামুদ্রিক মাইন বিস্ফোরণে মোট পাঁচটি তেল ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, প্রণালির দক্ষিণাংশে মার্কিন যুদ্ধবিমানের পাহারায় চলাচলরত দুটি সুপারট্যাংকার মাইন বিস্ফোরণে জ্বলছে।

