সাবেক আইজিপি বেনজীরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৫ নভেম্বর
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থপাচারের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও ৪ জন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলায় তাঁরা সাক্ষ্য দেন।



