লকডাউনের প্রভাব নেই ব্যাংকপাড়ায়, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম
রাজধানীর ব্যাংকপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলছে ব্যাংকিং কার্যক্রম। সকাল থেকেই ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক।



