কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও অস্থিরতার পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।



