১৮ বছর পর মার্ভেলে ফিরলেন পাকিস্তানি অভিনেতা ফারান তাহির
দীর্ঘ ১৮ বছর পর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ফারান তাহির। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘আয়রন ম্যান’ সিনেমায় খলনায়ক রাজা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি।


