একাধিক সিনেমার ব্যর্থতায় কি অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ?
হলিউডে দীর্ঘদিনের ক্যারিয়ার, সংগীত ও অভিনয়ে রয়েছে সাফল্যের বহু নজির। তবে সাম্প্রতিক সময়ে সিনেমার পর্দায় প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না জেনিফার লোপেজ। একের পর এক ছবির বাণিজ্যিক ব্যর্থতা এবার তাঁর অভিনয়জীবন নিয়েই প্রশ্ন তৈরি করেছে।



