ফেনীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫০ রোগীকে সেবা দিলেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ
ফেনীর ফাজিলপুরে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলার ফাজিলপুরে জান বখশ ভূঁইয়া বাড়িতে অবস্থিত নূরুন নাহার-মনি দাতব্য ও চক্ষু হাসপাতালে এই ক্যাম্প সম্পন্ন হয়।



