পাঁচ দাবিতে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা এনসিপির
পাঁচ দফা দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি।



