ঘন কুয়াশায় ২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু হয়েছে
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এ সময় ফেরি শাহ আলী ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের দুটি ফেরি যাত্রী এবং যানবাহন নিয়ে পদ্মা-যমুনার মাঝনদীতে নোঙর করে থাকে।

