জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ভোগান্তিতে লাখো শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থার প্রভাব পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক সেবায়। উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে গত সোমবার প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

