মাগুরায় পুতুল ভেবে পুকুরে নেমেছিল শিশু, উল্টাতেই দেখল মরদেহ
মাগুরার মহম্মদপুরে মায়ের কোল থেকে আট মাসের শিশু ছিনতাইয়ের অভিযোগের দুই দিন পর পুকুর থেকে রাশমিতা চক্রবর্তী নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মহম্মদপুর উপজেলার লক্ষীপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।



